ভ্যাকসিন কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সিপিএমের বিক্ষোভ মিছিল - The News Lion

ভ্যাকসিন কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সিপিএমের বিক্ষোভ মিছিল

 


দি নিউজ লায়ন;   ভ্যাকসিন কান্ড নিয়ে প্রতিবাদে সরব হল সিপিআইএম। রবিবার পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের কালেকাতলা বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করে এই বাম সংগঠন টি। এদিন কয়েকশো কর্মী-সমর্থক উপস্থিত থেকে পোস্টার এবং প্লাকেট গলায় ঝুলিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহা সহ একাধিক নেতা নেত্রী।


প্রদীপ সাহা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বুয় ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন সহ আরো অন্যান্য জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। জীবন নিয়ে ছেলেখেলা করেছেন ভুয়ো ভেকসিন কাণ্ডের জড়িতরা। এছাড়াও প্রদীপ সাহা অভিযোগ করেছেন যে ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে সেই সাথে কেন্দ্রের বিজেপি সরকার কৃষি বিল নিয়ে টালবাহানা করছে অবিলম্বে কৃষি বিল বাতিল করতে হবে সেই সাথে বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণ চলবে না বলে তীব্র ভাষায় নিন্দা করেছেন। এদিন মিছিলটি সারা বাজার এলাকা প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.